শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভেজাল শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্রগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদন এবং অনুমোদনহীন নকল লেবেল ব্যবহার করে বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ ঘটিকায় সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিক্তিতে জানা যায়, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকায় প্রাণ কোম্পানী  ড্রিংকসের অবিকল নকল বানিয়ে বাজারজাত করছে একটি কুচক্রী মহল।

অভিযানে কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকার আলিফ আইসক্রিম ফ‍্যাক্টরিকে ১ লক্ষ টাকা ও নাহিয়ান আইসবারকে ১ লক্ষ  টাকাসহ মোট ২ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণের ভেজাল শিশুখাদ‍্যে বিনিষ্ট করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close