মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রামে সাপ আতঙ্ক, সতর্ক থাকার আহ্বান
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সর্বত্র বিরাজ করছে সাপ আতঙ্ক। একের পর এক বিষধর সাপের কামড়—গত ২ দিনে একজনের মৃত্যু ও গুরুতর আহত হয়েছেন দুইজন। 

বিষধর সাপের কামড়ে স্নেহা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে, বিষাক্ত সাপের কামড়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকায় মারুফ হোসেন (১৪) নামে এক শিকার্থীকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

গত বুধবার (৬ মে), পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে স্নেহা (৬) নামে এক শিশু বিকেলে বাড়ির উঠানে খেলতে গেলে একটি বিষধর সাপ ছোবল মারে। এতে শিশুটিকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। স্নেহা ৯নং ওয়ার্ড ককোয়াবাড়ি এলাকার শামীম হোসেনের মেয়ে।

পরের দিন বৃহস্পতিবার (৭ মে) বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকায় বিষধর সাপের কামড়ে মারুফ হোসেন নামে এক শিক্ষার্থী অসুস্থ হলে পরিবারের লোকজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এদিকে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় আরেকটি শিশুকে বিষধর সাপ কামড়ের খবর আসে। ফলে পুরো উপজেলায় সাপ কামড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

উপজেলার সচেতন মহল বলছে, সাপের কামড়ে আহত ব্যক্তিকে আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে কবিরাজ, ওঝা দিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করে, এতে রোগী মৃত্যুর ঝুঁকি বাড়ে।

পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবর বিন আফসার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সাপের কামড়ের এন্টিভেনম মজুদ, সচেতনতা বৃদ্ধি, নিজেকে সতর্ক রাখা এবং অন্যজনকে সতর্ক করার আহ্বান জানান। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, “সাপ কামড়ের ওষুধ বা প্রতিষেধক এন্টিভেনম পাটগ্রাম উপজেলা হাসপাতালে রয়েছে।”

তিনি বলেন, “সাপ কামড়ের রোগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসলে রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা বিষধর কি-না নিশ্চিত হয়ে চিকিৎসা দিলে রোগী শতভাগ সুস্থ্য হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কবিরাজ বা ওঝা দিয়ে চিকিৎসা করে দেরিতে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকের কিছুই করার থাকে না।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সাপ আতঙ্ক   সতর্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close