শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দেবিদ্বারে অগ্নিকাণ্ডে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর করুণ মৃত্যু
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান উপজেলার ছোটনা গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতরে শিকলবন্দী করে রাখা হয়েছিল। রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও শিকলবন্দী থাকায় আনিসুর রহমান ঘর থেকে বের হতে পারেননি। আগুনে গুরুতর দগ্ধ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে এলে তাকে ঘর থেকে বের করা হয়। 

তবে তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার (৬ মে) সকালে তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। 

এলাকার শরিফুল ইসলাম জানান, আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   অগ্নিকাণ্ড   শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close