সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
জাতীয়
সরকারের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ালে সাইবার নিরাপত্তা আইনে মামলা : প্রতিমন্ত্রী নুর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘যারা সরকারের বিরুদ্ধে ফেসবুক, পেইজ, ইউটিউব, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ভুয়া তথ্য দিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ায় তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৭ মে) বিকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে ইলিশ জাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৎস্য অধিদপ্তর গলাচিপার আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে নুরুল হক নুর আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মেরামত বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে ছোট ছোট প্রকল্প হাতে নেওয়ার কাজ চলমান রয়েছে।’

স্কুল ও কলেজ পর্যায়ে ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্য পদে যোগ্য ব্যক্তিদের মনোনীত করে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার কবির, উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, জেলা গণঅধিকার নেতা মহিবুল্লাহ এনিম প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরকারের বিরুদ্ধে ভুয়া তথ্য   সাইবার নিরাপত্তা আইনে মামলা   প্রতিমন্ত্রী নুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close