শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে লেকে গোসলে নেমে প্রাণ গেল অটোরিকশা চালকের
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে অজ্ঞাত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে)  উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগান এলাকার শংকর টিলা লেকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ওই যুবক অটোরিকশা টিলার নিচে রেখে লেকে গোসল করতে নামেন। হঠাৎ লেকের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনাটি স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে লেকের পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘ওই যুবক নিজেই অটোরিকশা চালিয়ে বিকাল প্রায় ৪টার দিকে লেকে আসেন।’

এদিকে ঘটনাস্থলে থাকা অটোরিকশার পেছনে সুরমাভ্যালী মিশুক-১২ লেখা রয়েছে। 

উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার লিডার আকতার হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা অভিযান পরিচালনা করি। প্রায় এক ঘন্টাব্যপী অভিযান পরিচালনা করে পানির নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করি।’

পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   লেকে গোসলে নেমে   প্রাণ গেল অটোরিকশা চালকের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close