সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নোয়াখালীতে হোসাফ পাওয়ার প্ল্যান্টে বিনা নোটিশে চাকরিচ্যুতি, প্রতিবাদে সড়ক অবরোধ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:১৯ পিএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল পৌনে চারটায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে এ ঘটনা ঘটে। 

এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। আধাঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে বিক্ষুব্ধদের উঠিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষোভকারীরা বলেন, ‘প্ল্যান্টে কর্মরতদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ না করা, বিনা নোটিশে শ্রমিক আইন না মেনে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানাচ্ছি। চিকিৎসার অভাবে নিহত শ্রমিকে পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ প্ল্যান্টের অন্য সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার জন্যই আমরা সড়ক অবরোধ করেছি।’ 

বৃহস্পতিবার সকালে প্ল্যান্টের গেইটে আসলে তারা জানতে পারেন, কোনরকম পূর্ব নোটিশ ছাড়াই দুইজন প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে। 

বেতন ভাতাদি নিয়মিতকরণসহ অবৈধভাবে চাকুরিচ্যুতদের পুনরায় চাকরিতে ফিরিয়ে না দিলে প্ল্যান্ট শাটডাউনসহ বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান তারা।

শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী বলেন, ‘সকালে প্লান্টে এসে গেট দিয়ে ঢুকতে দারোয়ান আমাকে চাকরিতে অব্যাহতি পত্র দেয়। অথচ এর আগে আমাকে কোন নোটিশ করা হয় নাই।’ 

শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ বলেন, ‘আমাদের প্ল্যান্ট থেকে আমাদের নিয়মিত বেতন ভাতা না দেওয়ায় আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি। বেতনের অভাবে গত কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন।’

প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন বলেন, ‘ঢাকা অফিস থেকে আজ সকালে আমার কাছে ছয়জন স্টাফের অব্যাহতি পত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাহিরে আমার কিছু জানা নেই। আজ তারা বিক্ষোভ করেছেন এটিও আমি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘প্ল্যান্টের স্টাফদের বেতন ভাতা, ইনক্রিমেট বৈষম্য নিয়ে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে। প্ল্যান্টের ইনচার্জকে বলেছি, মালিক পক্ষের সাথে যাতে কথা বলে বিষয়গুলোর সমাধান করে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বিনা নোটিশে চাকরিচ্যুতি   সড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close