রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
সাংসদ সাচিং প্রু জেরীর উদ্যোগে পানি পাচ্ছেন দুর্গম পাড়ার গ্রামবাসীরা
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকটে ভুগতে থাকা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ম্রো সম্প্রদায়ের জন্য ব্যক্তিগত অর্থায়নে চিম্বুক রেঞ্জে সুপেয় পানি সরবরাহ কর্মসূচির উদ্বোধন করেছেন বান্দরবান আসনের সাংসদ সাচিং প্রু জেরী।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বান্দরবানের দুর্গম পাহাড়ি চিম্বুক এলাকার কোরাংপাড়া, এম্পুপাড়া, ক্রামাদিপাড়া, ম্রলংপাড়াসহ ১৮টি স্থানে পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়।

সাচিং প্রু জেরী চিম্বুক এলাকার কোরাংপাড়ায় এই পানির ব্যবস্থার উদ্বোধন করেন।

এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সাচ প্রু, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, এলজিইডি থানচি উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাচিং প্রু জেরী  বলেন, ‘বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।’

বিশেষ করে মৌজার হেডম্যান ও পাড়ার প্রধান কারবারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঝিড়ি ঝরনা ও নদীর প্রবাহ শুকিয়ে যাওয়ায় পাহাড়ে বসবাসরত অনেক গ্রাম উচ্ছেদের আশঙ্ক বেড়েছে। তাই আমাদের উচিত হবে প্রাকৃতিক বন ও ঝিড়ি ঝরনার পাথর সংরক্ষণ করা, আধুনিক পদ্ধতিতে জুম চাষ করা।’

সাচিং প্রু জেরী পাহাড়ের জুম কাটার পর আগুন দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করার উপর জোর  দিয়ে বলেন, ‘জুম করতে গিয়ে পানির উৎস যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

সাচিং প্রু জেরীর ব্যক্তিগত অর্থায়নে চিম্বুক রেঞ্জে সুপেয় পানি সরবরাহ কর্মসূচির শুরু হওয়ায় দীর্ঘদিনের পানির কষ্ট লাগব হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা। 

এলাকাবাসী জানান, বিভিন্ন পাড়ার পানি সমস্যা সমাধানে একটি করে বড় পানির ড্রাম পাড়ার সম্মুখে সড়কের ধারে বসানো হয়েছে, আর প্রতিদিন এই ড্রামে পানি ভর্তি করে দেওয়া হবে আর পাড়াবাসী কমিটির মাধ্যমে এই পানি ব্যবস্থাপনাকে পরিচালনা করবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংসদ সাচিং প্রু জেরীর উদ্যোগ   পানি   দুর্গম পাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close