রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরুবাহী ট্রাকে ডাকাতি, ১০ গরু লুট
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম সড়াসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার অংশে ব্যারিকেড দিয়ে ট্রাক থেকে ১০টি গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাত চক্র। এ ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। 

বুধবার (৬ মে) দিবাগত রাতে মহাসড়কের বালুজুড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। 

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা এলাকা থেকে স্থানীয়রা পুলিশে খবর দিয়ে জানান, দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কে বা কারা গাছের সাথে বেঁধে রেখেছে এবং সেখানে একটি খালি ট্রাকও রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে ট্রাক চালক ও তার সহকারী বলেন, ডাকাত দল তাদের গরু বোঝাই ট্রাকটি ফেলনা গ্রামে নিয়ে যায় এবং সেখান থেকে ডাকাতদের ব্যবহৃত পিকআপে করে ১০টি গরু নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’ 

তিনি আরো বলেন, ‘এ ঘটনার পরই পুলিশ লুট হওয়া গরু উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাতদলকে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।’
‎থানা সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট বাজার থেকে বুধবার (৬ মে) ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাট রওনা করে। রাতে ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে ৮-১০ জনের একদল ডাকাত পিছন থেকে গরু বোঝাই ট্রাকটি ধাওয়া করে ব্যারিকেড দিয়ে চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরে ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ির সামনে নিয়ে চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে ডাকাতদের একটি পিকআপে ১০টি গরু নিয়ে যায়। ভোরবেলায় স্থানীয়রা খালি ট্রাক ও চালকদেরকে গাছে বেঁধে রাখা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। 
‎ট্রাক চালক আকরাম হোসেন বলেন, ‘আমি বুধবার রাত তিনটার দিকে চৌদ্দগ্রামের বালুজুড়ি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে আমার গরু বহনকৃত ট্রাকটির সামনে দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ৮-১০ জনের একদল ডাকাত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর ওই স্থানে নিয়ে আমাদেরকে বেঁধে রেখে গরুগুলো নিয়ে যায়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   মহাসড়কে ব্যারিকেড   গরুবাহী ট্রাকে ডাকাতি   গরু লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close