রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘরে ঢুকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ৯টি মামলার আসামি সেলিম ফকির (৩৬) নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) ভোরে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার নামে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ৯টি মামলা রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ছাতুয়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে সিঁধ কেটে তিনজন প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, ‘সিঁধ কেটে দুজন আমাদের ঘরে প্রবেশ করে। ঢুকেই আমাকে ও আমার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং আমার পরনে থাকা গয়নাও ছিনিয়ে নেয়।

ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে এলাকাবাসী এসে একজনকে আটক করে। এ সময় আরও চারজন পালিয়ে যায়।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘তিনজন পালিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত সেলিম ফকির পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তার নামে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় ৯টি মামলা রয়েছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডাকাতি   গণপিটুনি   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close