রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পঙ্গু আলী হোসেনের পাশে রামু উপজেলা প্রশাসন, পেলেন অর্থ সহায়তা
​নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজার জেলার রামুতে গাছ থেকে পড়ে পঙ্গুত্ব বরণকারী অসহায় আলী হোসেনের মানবেতর জীবনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (৮ মে) উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের টাইমবাজার এলাকায় আলী হোসেনের বাড়িতে তার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

​রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর বিশেষ উদ্যোগে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

​সহায়তা প্রদানের উপস্থিত ছিলেন ​গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিউল আলম, পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাকের, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য কামরুন নাহার প্রমুখ।
​জানা যায়, বেশ কিছু দিন আগে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন আলী হোসেন। এই দুর্ঘটনায় তিনি পঙ্গুত্ব বরণ করেন। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তার ও তার পরিবারের জীবনে নেমে আসে চরম অন্ধকার। অর্থাভাবে উন্নত চিকিৎসাও নিতে পারছিলেন না তিনি।

​এলাকার দেলোয়ার হোসেন বলেন, ‘‘আলী হোসেন অত্যন্ত গরীব ও অসহায়। দুর্ঘটনার পর তার জীবনে ঘোর অমানিশা নেমে আসে। আজ উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়ে যে মহানুভবতা দেখিয়েছে, সেজন্য আমরা কৃতজ্ঞ।’’

মনিউল আলম বলেন, “উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও অনুমতিক্রমে আমরা আজ পঙ্গু আলী হোসেনের কাছে নগদ অর্থ পৌঁছে দিয়েছি। উপজেলা প্রশাসনের এই মানবিক কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতে আমরা প্রশাসনের মাধ্যমে আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা রাখি।”

​তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান এলাকার কৃতি সন্তান ও সাংবাদিক নেজাম উদ্দিনকে। 

মনিউল আলম বলেন, ‘‘সাংবাদিক নেজাম উদ্দিনের লেখনীর মাধ্যমেই আলী হোসেনের অসহায়ত্বের বিষয়টি জনসম্মুখে আসে এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রকাশের ফলেই আজ দ্রুত এই সহায়তা পাওয়া সম্ভব হয়েছে।’

মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় প্রশাসন সবসময় সজাগ রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পঙ্গু আলী হোসেন   রামু উপজেলা প্রশাসন   অর্থ সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close