শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কক্সবাজারের আকাশে ‘রহস্যময়’ আলো
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে আচমকা দেখা মিলেছে ‘রহস্যময় আলো’র। যার স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিটের মতো।

আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় সৈকতের লাবনী পয়েন্টের বালিয়াড়ি থেকে ওই আলো দেখতে পান পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। বিষয়টি ব্যাপক কৌতূহলের জন্ম দেয়।

 লাবণী পয়েন্টের বালিয়াড়ি থেকে সৈকতের আকাশের আলোটি ক্যামেরাবন্দী করেন স্থানীয় যুবক হোছাইন মোহাম্মদ মিশুক। 

তিনি বলেন, ‘সৈকতে বসে ছিলাম আমরা ছয়জন বন্ধু। হঠাৎ সন্ধ্যা ৭টায় আকাশে দেখি ভিন্ন রকমের আলো। যা দ্রুত মোবাইলের ক্যামেরায় ধারণ করি। এই আলোর স্থায়িত্ব ছিল ১ মিনিট। তবে, এটা কী ছিল তা বুঝতে পারছি না।’

অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে লিখেছেন, ‌‘ঠিক ইরানি মিসাইলের মতো....কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমিও দেখলাম। আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম।’
 
এ ব্যাপারে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এটা আবহাওয়াগত বিষয় নয়।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, ‌‘এটা ভারতের জলসীমায় ঘটেছে। অনেকে বলছেন, এটা দূরপাল্লার মিসাইল পরীক্ষা হতে পারে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   আকাশে রহস্যময় আলো  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close