শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকায়। তার স্বামীর নাম বদিউল আলম। এছাড়া আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   বাস   মুখোমুখি সংঘর্ষ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close