শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
লালমনিরহাট সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা, টহল জোরদার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও গরু চোরাচালান রোধে বিশেষ সতর্কতা জারি করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্তে এই নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে।

শনিবার (৯ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা দিনরাত টহল পরিচালনা করছেন।

বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি শুরু হয়েছে।

এ ছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু পাচারকারী ও অসাধু চক্রের তৎপরতা বন্ধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে।

অন্যদিকে, নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকসহ সব ধরনের চোরাচালানবিরোধী ঝটিকা অভিযান জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, শুধুমাত্র টহল জোরদার নয়, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। সীমান্তের বাসিন্দাদের কোনো সন্দেহভাজন ব্যক্তি বা দলের চলাচল দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার এবং সজাগ থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫ বিজিবির আওতাধীন সীমান্তগুলোতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   সীমান্ত   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close