রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
লামায় ম্রো বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৩১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবান জেলার লামা উপজেলার গাজালিয়া ইউনিয়নে এক ম্রো বৃদ্ধাকে (৬০) ধর্ষণের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিন্তাবর পাড়ায় এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে।

​স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভিকটিম কাইওর ম্রো (৬০) তার ছোট ছেলে খিয়াং ম্রোর বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর ১টা থেকে ২টার মধ্যে কেউ না থাকার সুযোগে পাড়ার বাসিন্দা মাংইয়া ওরফে ইয়াদুই ম্রো (৫২)তার  ঘরে ঢুকে। এ সময় বৃদ্ধার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। 

অভিযুক্ত মাংইয়া একই পাড়ার লেংপুং ম্রোর ছেলে।

​এই ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)’-এর ৯ (১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  

এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ম্রো সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   ম্রো বৃদ্ধাকে ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close