সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সরকার দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নে কাজ করছে : এমপি শান্ত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামীণ সড়ক টেকসই উন্নয়নের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণের (এইচবিবি) দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া থেকে বৈকা এলাকা পর্যন্ত প্রায় দেড় মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মঈনুল ইসলাম খান শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে।’

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরকার   দেশের প্রান্তিক পর্যায়   উন্নয়নে কাজ   এমপি শান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close