শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
জাতীয়
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল আসাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

শনিবার (৯ মে) বিকালে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে মৃদু মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার বিকেল ৩টা ১০ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৭১ কিলোমিটার।

এদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির আসাম রাজ্যের গুয়াহাটি থেকে ১৫৭ কিলোমিটার পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছে ৩ দশমিক ৬।

অন্যদিকে আসামে এই ভূমিকম্প আঘাত হানার পরপর দেশের উত্তরবঙ্গের বেশকিছু জেলায়ও এর কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় মানুষ ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   আসাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close