শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
শেরপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডব, বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার শেরপুর উপজেলায় হঠাৎ আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। প্রায় ৩০ মিনিট ধরে চলা ঝড়টি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। ঝড়টিতে বাড়িঘর, গাছপালা ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। 

শুক্রবার (৮ মে) রাত ২টার দিকে এ ঝড় আঘাত হানে। 

সরজমিনে দেখা গেছে, সাধুবাড়ি ঘুটুবটতলা এলাকায় ফয়সাল হোসেনের গোডাউন ঘরের টিনের চালটি ঝড়ের তীব্রতায় উড়ে গিয়ে আধা কিলোমিটার দূরে অবস্থিত বৈদ্যুতিক টাওয়ারের সঙ্গে ঝুলছে। 

গোডাউনের মালিক ফয়সাল হোসেন বলেন, “টিনের চালটি উড়ে যাওয়ায় আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এলাকায় অনেকের ঘরের টিনের উড়ে যাওয়ায় ঘরের ভেতরে রাখা খাদ্যশস্য ও অন্যান্য জিনিসপত্রও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পৌর শহরের নয়াপাড়া এলাকায় একটি বড় আম গাছ বৈদ্যুতিক তারের উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঝড়ের সময় বিদ্যুৎ চলে যায়। বৈদ্যুতিক লাইনের সংগে সংযুক্ত থাকায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রায় ৪ ঘণ্টা ধরে এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। 

উপজেলার পাশে প্রাণীসম্পদ অফিস ও মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকাতেও বেশ কিছু বড় আম গাছ পড়তে দেখা গেছে। এছাড়াও উপজেলার কুসুম্বি, শাহবন্দেগী, মির্জাপুর, গাড়িদহ, ভবানীপুর ও বিশাপুর ইউনিয়নের বেশকিছু এলাকায় ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঝড়ের বাতাসের কারণে মাটিতে হেলে পড়েছে। 

কৃষকরা জানিয়েছেন, এই অবস্থায় ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ধান কাটার খরচও বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, ‘আমরা ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য কাজ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করা হবে।’

তিনি জানান, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   ঝড়ের তাণ্ডব   বাড়িঘর   ফসলের ব্যাপক ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close