শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে চালকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:১৩ পিএম আপডেট: ০৯.০৫.২০২৬ ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে চার্জে বসানো অটোরিকশা থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলেমান মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ৮টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলেমান মিয়া ওই গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলেমান মিয়া শুক্রবার সারাদিন অটোরিকশা চালিয়ে রাত ১২টার দিকে নিজ বাড়িতে ফেরেন। এরপর তিনি অটোরিকশাটি চার্জে দিয়ে ঘুমাতে যান। শনিবার সকালে অটোরিকশাটি নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে চার্জার খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আবদুল হালিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মুহাম্মদ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে উপপরিদর্শক (এসআই) আলমগীর কাসারকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।” 

তিনি আরও জানান, অসাবধানতাবশত চার্জার খুলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close