শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
পার্বত্যবাসীর উন্নয়নে সর্বত্র কাজ করে যাব : মাধবী মারমা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:১০ পিএম

পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেছেন, পার্বত্যবাসীর উন্নয়নে সর্বত্র কাজ করে যাব। দলমত, জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য কাজ করে উন্নয়ন তরান্বিত করা হবে।

শনিবার (৯ মে) বিকেলে শপথ গ্রহনের পর প্রথমবার নিজ জেলায় ফিরে বান্দরবান প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা গ্রহণ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে সংরক্ষিত নারী আসনের মহিলা এমপি অ্যাডভোকেট মাধবী মার্মা এমনটাই মন্তব্য করেন।

এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বলেন, “নারীদের উন্নয়নে আমি কাজ করে যাব আর নারী ও শিশুদের উন্নয়নের জন্য যে কর্মকান্ড চলছে তা তদারকি করে কাজের আরো গতিশীলতা বৃদ্ধি করবো।”

এসময় তিনি প্রত্যেক জাতিগোষ্ঠী থেকে আরো নারী প্রতিনিধি তৈরি করে সকল জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে পার্বত্য জেলা বান্দরবান থেকে অ্যাডভোকেট মাধবী মারমা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর প্রথমবার তিনি বান্দরবান আসেন আর দলীয় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close