শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফটিকছড়িতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:২১ পিএম
মো. সাফা

মো. সাফা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বেয়াই মো. সাফাকে (৪৫) আটক করা হয়েছে।

নিহত লাকি আক্তার এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও চার সন্তানের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বেয়াই-বেয়াইন সম্পর্ক ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন ছিল।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর সাফা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য সাফাকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   কুপ্রস্তাবে রাজি   গৃহবধূকে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close