রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
পারিবারিক কলহের জেরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে জান্নাত আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শনিবার (৯ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আক্তার রাজামেহার গ্রামের নবী নেওয়াজের মেয়ে এবং দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে জান্নাত আক্তারের সঙ্গে আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল।

শনিবার সকাল প্রায় ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে জান্নাত আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close