রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে মাথাবিহীন নারীর গলিত লাশ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:২২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাথাবিহীন অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ন প্রকল্প এলাকার একটি টিলা থেকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু জঙ্গলের ধারে খেলাধুলা করার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় সর্দার আবুল কালাম বলেন, “শিশুরা লাশটি দেখতে পেয়ে আমাদের জানালে সেখানে ছুটে গিয়ে মাথাবিহীন নারীর লাশ দেখে পুলিশে খবর দিই। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খাঁন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ করেছি। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।”

কেকে/এসএম



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close