মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি নেতার উদ্যোগে মৃতপ্রায় ‘মরা ধুরুং খাল’ ফিরে পাচ্ছে প্রাণ
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ চার দশকের অবহেলা, দখল আর অযত্নে মৃতপ্রায় হয়ে পড়েছিল চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ‘মরা ধুরুং খাল’। একসময় এলাকার কৃষি ও জনজীবনের গুরুত্বপূর্ণ এই জলপথ ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল তার স্বাভাবিক প্রবাহ। বর্ষা এলেই সৃষ্টি হতো জলাবদ্ধতা, শুকনো মৌসুমে দেখা দিত সেচ সংকট। সেই দীর্ঘদিনের দুর্ভোগ কাটাতে এবার নিজস্ব অর্থায়নে খাল সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপি নেতা, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এমরান।

পৌরসভা বিএনপির জ্যেষ্ঠ সদস্য এমরানের এই উদ্যোগকে ঘিরে এখন পুরো এলাকায় বইছে উচ্ছ্বাসের হাওয়া। স্থানীয়দের চোখে এটি শুধু একটি খাল খনন নয়, বরং কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক দৃষ্টান্ত।

গত বুধবার (৬ মে) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুনাফখীল মাদ্রাসা থেকে জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

শনিবার (৯ মে) সরেজমিনে দেখা যায়, খালের দুই পাড়জুড়ে ব্যস্ততা। স্কেভেটরের গর্জনে সরানো হচ্ছে বছরের পর বছর জমে থাকা মাটি ও দখলদারদের প্রতিবন্ধকতা। স্থানীয় কৃষক, শ্রমিক ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন পুরো উদ্যোগকে পরিণত করেছে জনতার উৎসবে।

খাল পাড়ে দাঁড়িয়ে বয়স্ক কৃষক মো. হোসেন বলেন, ‘এই খালটা একসময় এলাকার প্রাণ ছিল। এখন আবার পানি চলাচল শুরু হলে কৃষক বাঁচবে, জলাবদ্ধতাও কমবে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘দীর্ঘদিন খালটি সংস্কার না হওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছিল। এতে বর্ষা মৌসুমে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা, আবার শুষ্ক মৌসুমে কৃষকরা পড়তেন সেচ সংকটে। তাই এমরানের এই উদ্যোগে তারা নতুন আশার আলো দেখছেন।’

সংস্কার কাজের তত্ত্বাবধায়ক মো. রাসেল জানান, স্থানীয়দের দাবির পরপরই এমরান কাজ শুরু করার নির্দেশ দেন। ইতোমধ্যে প্রায় আধা কিলোমিটার অংশের কাজ শেষের পথে। প্রতিদিন লাখ টাকার বেশি ব্যয়ে চলমান এই কাজ এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত এগিয়ে চলছে। 

যুবদল নেতা মো. এমদাদ হোসেন বলেন, ‘তৃণমূল মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় না হলে জনকল্যাণমূলক রাজনীতি সম্ভব নয়। এমরান সেই জায়গাটাই শক্ত করেছেন।’

এ বিষয়ে মোহাম্মদ এমরান বলেন, ‘কে কাজ করলো আর কে করলো না, সেটা আমি দেখি না। আমি দেখি আমি নিজে মানুষের জন্য কী করছি। মানুষের উপকারে আসতে পারলেই আমার শান্তি।’

তিনি আরও বলেন, ‘একা কেউ দেশ বদলাতে পারে না। তবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা মানুষ মূল্যায়ন করবে।’

স্থানীয় রাজনৈতিক নেতারাও উদ্যোগটির প্রশংসা করেছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদল নেতা সরোয়ার মফিজ বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করাই বিএনপির মূল দর্শন। এমরান ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

এই খাল সংস্কার শুধু পানি প্রবাহ ফিরিয়ে আনবে না, বরং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও সামাজিক বন্ধনও আরও দৃঢ় করবে। বহুদিনের অবহেলিত খালে আবার প্রাণ ফিরছে আর সেই সঙ্গে ফিরছে কৃষকের মুখের হাসিও।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতার উদ্যোগ   মৃতপ্রায়   মরা ধুরুং খাল   প্রাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close