মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চিরনিদ্রায় শায়িত বুড়িচংয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, গার্ড অব অনার প্রদান
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল খালেক (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৮ মে) বিকাল ৫টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক বীর সন্তানের বিদায়ে শোকাহত হয়ে পড়ে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় মোকাম ইউনিয়নের কোরপাই উত্তরপাড়া দীঘির পার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রথমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের নেতৃত্বে বুড়িচং থানা পুলিশের এসআই মনঞ্জুর রহমানসহ একটি চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল দ্বিতীয় দফায় তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায়। এ সময় উপস্থিত জনতার মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর প্রিয় সহধর্মিণীর পাশেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাহেব আলী, ওয়ার্ড সদস্য মো. অহিদুর রহমান, মো. জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।

দেশের জন্য যিনি লড়েছেন সম্মুখ সারিতে, শেষ বিদায়েও পেলেন জাতির সর্বোচ্চ সম্মান—রাষ্ট্রীয় মর্যাদা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চিরনিদ্রায় শায়িত   বুড়িচংয়ের বীর মুক্তিযোদ্ধা   আব্দুল খালেক   গার্ড অব অনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close