রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ এক নারী (৫২) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ সদস্যরা। যার বাজার মুল্য প্রায় কোটি টাকার বেশি বলে জানিয়েছেন র‌্যাব।

রোববার (১০ মে) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (ক্যাপ্টেন) তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বিকালে জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় মহাসড়কে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি হেরোইনসহ ৫২ বছর বয়সী এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত নারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close