সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১০ মে) সকাল ৯টায় শেরপুর হাসপাতাল রোড এলাকায় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন ‘শেরপুর মডেল ফারিয়া’ (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন)-এর নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার সভাপতি রুহেল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন, ম্যানেজার ফোরামের ওমর ফারুক ও ফিরোজ কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন হুমায়ুন, আলতাফ হোসেন, শাহিন আলম, মেহেদী হাসান, মিজানুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন ও স্মারকলিপিতে জানানো হয়, আমরা দালাল নই, আমরা চাকরি করি। বৈজ্ঞানিকভাবে রোগ নির্মূলে কোম্পানির ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য প্রদান করি।

বক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। এ শিল্পে নিয়োজিত প্রায় তিন লাখ দক্ষ ও শিক্ষিত প্রতিনিধি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের নতুন ওষুধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছেন। শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ।

স্মারকলিপিতে আক্ষেপ প্রকাশ করে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবমাননাকরভাবে ‘দালাল’ হিসেবে অভিহিত করা হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে উল্লিখিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন শেরপুর মডেল ফারিয়ার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপে তাদের পেশার সম্মান পুনরুদ্ধার হবে, যা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখতে সহায়ক হবে।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “স্মারকলিপি পেয়েছি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেডিকেল   রিপ্রেজেন্টেটিভ   পেশাগত মর্যাদা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close