সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকসহ দুজনকে কারাদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির দায়ে এক কারখানা মালিককে এক বছর এবং তার সহযোগীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

এ সময় কারখানা থেকে নকল দুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যালযুক্ত জেলি ও নকল দুধ জব্দ করা হয়। পরে জব্দকৃত জেলি ও দুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

শনিবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও থানা পুলিশের এসআই এরশাদ সহযোগিতা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত আকবর আলীর ছেলে কারখানা মালিক সাখাওয়াত হোসেন (৪০) এবং ভাঙ্গুড়া উপজেলার শাহানগর গ্রামের জমশেদ আলীর ছেলে সুমন হোসেন (৩০)। সুমন সাখাওয়াতের সহযোগী হিসেবে কাজ করতেন। এর আগেও একই কারণে সাখাওয়াতকে জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, দুধ ব্যবসায়ী সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে শাহানগর এলাকায় দুধ কারখানার আড়ালে নকল দুধ তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় কারখানা থেকে নকল দুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ৭৩ কেজি বিষাক্ত কেমিক্যালযুক্ত জেলি ও ৭০০ লিটার নকল দুধ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানা মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার সহযোগীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে নকল দুধ তৈরির উপাদান জেলি ও নকল দুধ ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close