শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
বগুড়ায় চাকু নিয়ে যুবককে ধাওয়া, যুবদল কর্মীর ভিডিও ভাইরাল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরে চাকু হাতে এক যুবককে ধাওয়া ও হামলার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে শহরের কৈপাড়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাহিদুল ইসলাম শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ডের কর্মী। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে এবং এর আগে ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী কৈপাড়া এলাকার বাসিন্দা মশিউর রহমান শান্ত অভিযোগ করে বলেন, জাহিদুল ইসলাম ও তার সহযোগী মনা ও বাবু তার বাড়ির সামনে এসে তাকে নিচে ডেকে নেয়। দীর্ঘদিন ধরে বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল তারা। 

কারণ হিসেবে তিনি দাবি করেন, তার স্থাপিত সিসিটিভি ক্যামেরার কারণে এলাকায় মাদক ব্যবসায় বাধাগ্রস্ত হচ্ছিল।

তিনি আরও জানান, এ বিষয়ে একাধিকবার স্থানীয় মুরুব্বীদের অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মশিউর রহমান শান্ত বলেন, ‘জাহিদুল ইসলাম চাকু হাতে নিয়ে আমার ওপর হামলা করে। আমি প্রতিরোধের চেষ্টা করলে মনা আমার পায়ের ওপর উঠে দাঁড়িয়ে পা মচকে দেয়, যাতে আমি দৌড়াতে বা আত্মরক্ষা করতে না পারি। পরে আমি মাটিতে বসে পড়লে তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।’

তিনি দাবি করেন, গত ২৬ বছর ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন। অভিযুক্তরা অন্য এলাকা থেকে এসে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা পরিচালনা করছে। 

এর আগেও কয়েকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে অভিযুক্ত জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ভিডিও বক্তব্যে বলেছেন, মশিউর রহমান শান্ত নিজেই মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে ৫০০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করলেও মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পায়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘চাকু হাতে মহড়া দেয়ার ভিডিও আমাদের নজরে এসেছে। অভিযুক্ত জাহিদুল ইসলামকে আটক করতে অভিযান চলছে।’

তিনি আরো বলেন, ‘৫০০ পিচ ইয়াবাসহ মশিউর রহমান শান্ত নামের কাউকে আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ ভিত্তিহীন।’

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, ‘জাহিদুল ইসলাম আমাদের দলের কর্মী। তবে তার আচরন অনাকাঙ্ক্ষিত।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close