রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অভয়নগরে অবৈধ রেলক্রসিংয়ে ট্রেন–ট্রাক সংঘর্ষ, ট্রাক চালক নিহত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সাথে যশোর গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ট্রাক চালক মনোয়ার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) বেলা ১২ টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার রহমত ওয়েব্রিজ সংলগ্ন কয়লার ডাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে । 

নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার দক্ষীণ আড়পাড়া নলডাঙ্গা এলাকার মোহাম্মাদ আলির ছেলে।

স্থানীয়রা জানান, এটি সম্পুর্ন অরক্ষিত রেল ক্রসিং, এখানে কোনো গেটম্যান নেই। বেলা ১২ টার দিকে নিহত মনোয়ার ট্রাক চালিয়ে কয়লা লোড করার উদ্দেশ্যে দশ চাকার ট্রাক নিয়ে ড্যাম্পে প্রবেশ করছিলো। এ সময় খুলনা খেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি পাশে ছিটকে পড়েলে ঘটনাস্থলেই চালক নিহত হয়। স্থানীয়রা হেলপার রায়হানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ বিষয় বাংলাদেশ রেলওয়ে যশোরের উপ সহকারী পকৌশলী(পথ) সুমন বসু বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ট্রেন চলাচল বিঘ্নিত হবার সম্ভাবনা নেই। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাক চালক নিহত হয়েছে। এই অরক্ষিত অবৈধ রেলক্রসিংগুলি বন্ধ রেখেছিলো রেল কর্তৃপক্ষ। যারা এগুলি অবৈধ ভাবে খুলে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close