সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৫৭ পিএম
ঋত্বিক সাহা

ঋত্বিক সাহা

কিশোরগঞ্জের তাড়াই উপজেলায় লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৯ মে) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে

উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ঋত্বিক সাহা উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামের তপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়িতে পরিবারের সাথে লিচু খাচ্ছিল ঋত্বিক। এসময় হঠাৎ একটি লিচুর বিচি তার শ্বাসনালীতে আটকে যায়। মুহূর্তের মধ্যে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। 

শিশু ঋত্বিক সাহার অকাল মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। ঋত্বিকের সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও বিষাদের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শ্বাসনালিতে কিছু আটকে গেলে দ্রুত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে।’

ইকবাল হোসেন তারিক বলেন, ‘আজকের এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। একটি ফুটফুটে শিশুর এভাবে অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। সামান্য অসাবধানতায় একটি তাজা প্রাণ ঝরে গেল, যা আমাদের পুরো ইউনিয়নবাসীর জন্য গভীর শোকের। ​আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘সন্তান হারানোর বেদনা যে কতটা কঠিন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ যেন এই পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। ​সেই সাথে আমি মা-বোন এবং অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানাতে চাই, এখন লিচুর মৌসুম। ছোট শিশুদের ফল খাওয়ানোর সময় দয়া করে অত্যন্ত সতর্ক থাকবেন। সামান্য অবহেলা যেন আর কোনো মায়ের বুক খালি না করে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তাড়াইল   গলায় লিচুর বিচি আটকে   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close