শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে চাঁদাবাজি ও প্রতারণা মামলায় প্যানেল চেয়ারম্যান আটক
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:২১ পিএম
মহিন উদ্দীন মোহন

মহিন উদ্দীন মোহন

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে চাঁদাবাজি ও জালিয়াতি মামলায় আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১।

রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১’-এর একটি দল ইউনিয়ন পরিষদ এলাকায় দুপর আড়াইটার দিকে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মহিন উদ্দীন মোহনকে আটক করা হয়।

র‍্যাব-১১’-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবির সাংবাদিকদেরকে জানান, এ মামলার বাদী মিজানুর রহমান। তিনি গত ১৮ মার্চ সোনাইমুড়ী থানায় মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৮৫/৩২৩/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলার ওয়ারেন্ট থাকার কারণে মহিন উদ্দীন মোহনকে আটক করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   চাঁদাবাজি   প্রতারণা মামলা   প্যানেল চেয়ারম্যান আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close