মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৯:৪৮ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে হাকালুকি হাওরের মৎস্যসম্পদ লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলা চত্বরে উপজেলার সচেতন নাগরিকবৃন্দ ও মৎস্যজীবীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

বেলাগাঁও গ্রামের বাসিন্দা রেজান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মৎস্যজীবী আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মো. হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ ও আজিজ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ীতে কর্মরত থাকার সুযোগে হাকালুকি হাওরকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। সিন্ডিকেটের মাধ্যমে হাওরের মৎস্যসম্পদ লুটপাট ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। সরকারি জলমহাল নীতিমালা অমান্য করে বিভিন্ন বিলে সেচ মেশিন ব্যবহার করে পানি শুকিয়ে মাছ আহরণ করা হচ্ছে, যা মৎস্যসম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

বক্তারা বলেন, ‘হাকালুকি হাওরের চাতলা বিল, তুরল বিল ও নাগুয়াবিলসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ১০-১৫টি মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগ দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে এসব কর্মকাণ্ডে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন।’

দ্রুত মো. মনিরুজ্জামানের অপসারণ ও অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। 

এর আগে, বুধবার (৬ মে) কাদির নামের ভুক্তভোগী জুড়ী মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর বিষয়টি নিয়ে উপজেলাজুগে তোলপাড় শুরু হয়। 


কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা   মনিরুজ্জামান   অনিয়ম   দুর্নীতির অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close