রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নিকলীতে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:১৭ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকালে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কৃষক মতিউর রহমান গতকাল রবিবার বিকেলে বাড়ির অদূরে বরবান্দ এলাকায় খোলা মাঠে বোরো ধান শুকানোর কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। 

এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মাঠে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। নিহত কৃষকের বাড়িতে বর্তমানে শোকের মাতম চলছে। এলাকায় এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

ইউএনও আরও জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারটিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নিকলী   বজ্র   কৃষকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close