রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
এখনো অধরা পাঁচ হত্যা মামলার মূল আসামি, কাপাসিয়াজুড়ে শোক-ক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও প্রধান আসামি ফোরকান মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ।

সোমবার (১১ মে) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির আশপাশে নেমে এসেছে থমথমে পরিবেশ। কেউ জানালার পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কেউ বাড়ির সামনে নীরবে বসে আছেন। স্থানীয় শিক্ষার্থীদেরও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নিহত নবম শ্রেণির শিক্ষার্থী মিমের সহপাঠীরা অভিযোগ করেন, এত বড় হত্যাকাণ্ডের পরও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা হতাশ। 

শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘এতোগুলো হত্যার পরও আসামি ধরা না পড়ায় খুব খারাপ লাগছে।’

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে ধরতে পারত।’ 

সিএনজি চালক সাখাওয়াত হোসেনের ভাষ্য, অভিযুক্তও একজন গাড়িচালক ছিল শুনেছি। এমন ঘটনা পুরো পেশাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

রাউৎকোনা গ্রামের ছাত্তার মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে আদর করেছি। এখনো বিশ্বাস করতে পারছি না, বাবা নিজেই সন্তানদের হত্যা করেছে।’

স্থানীয় মুদি দোকানি সুরমা আক্তার জানান, ঘটনার আগের রাতেও ফোরকান মিয়া সন্তানদের কোলে নিয়ে দোকানে এসে খাবার কিনেছিলেন। সন্তানদের খুব আদর করতেন তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নিহত শারমিনের বাবা শাহদাত মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ফোরকান মিয়াকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ফোরকান মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

নিহতরা হলেন—ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুল (২২)।

শুক্রবার দিবাগত রাতে রাউৎকোনা গ্রামের বাড়িটিতে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই পাঁচজনকে জবাই করে হত্যা করেছেন। নিহতদের ঘুমের ওষুধ বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন জানিয়েছেন, এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পাঁচ হত্যা মামলা   কাপাসিয়া   শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close