সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
জাতীয়
‘দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক নয়, ব্যক্তি হিসেবে বিবেচনার করুন’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ২:০৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনীতে রূপ দিতে চায়। দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।’

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। অতীত ও বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণেও তা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ার পথে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পেশাদারত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। সরকার জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। সততা, মেধা ও দক্ষতাকেই পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি হিসেবে অনুসরণ করা হবে।’

তিনি বলেন, জনগণ সরকারের মূল্যায়ন অনেকাংশেই পুলিশের আচরণ ও ভূমিকার ওপর নির্ভর করে। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   সন্ত্রাস   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close