শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
পত্নীতলায় ব্রিজের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকারে থাকা দু’জনের মৃত্যু
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:১৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের লেদ কারখানা ব্যবসায়ী মতিউর রহমান এবং একই বাজারের ফার্নিচার ব্যবসায়ী নাজমুল ইসলাম।

রোববার (১০ মে) রাতে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের আমবাটি এলাকার আমিনাবাদ ডাবল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজার থেকে তারা ব্যবসায়িক কাজে ধামইরহাট যান। রাতে সেখান থেকে ফেরার পথে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের আমিনাবাদ ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দু’জন গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশন ও থানায় খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের ভেতরে চাপা পড়ে থাকা দু’জনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   ব্রিজ   প্রাইভেটকার   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close