সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে, আগামীতে বাংলাদেশের শিক্ষাব্যাবস্থা আরো এগিয়ে যাবে।’

মঙ্গলবার (১১ মে) দুপুরে এক দিনের সফরে বান্দরবান জেলা সদরের রেইছা প্রাইমারী টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘চাকরি হিসেবে নয়, শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে। বিগত দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নেমে এসেছিল অনেক নিচে আর সেটি সম্পূর্ণভাবে বদলে দেয়া হবে।’ 

দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘পার্বত্য এলাকায় এর সংখ্যা অনেকাংশে বেশি এবং আগামীতে প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষকের কোন জায়গা থাকবে না।’

এর আগে রেইছা প্রাইমারী টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষা প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় প্রাইমারী টিচার ট্রেনিং সেন্টার এর শিক্ষকদের সাথে ব্যাপক আলোচনার পাশাপাশি তাদের সমস্যার কথা শুনেন তিনি।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পিটিআই বান্দরবানের সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক ভুঞাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা সকলের সামনে তুলে ধরেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা ব্যবস্থা   পরিকল্পনা   শিক্ষা প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close