বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
দেশজুড়ে
মৌলভীবাজারে জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, জোরদার চেকপোস্ট কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমে তৎপর রয়েছে পুলিশ। 

সোমবার (১১ মে) সরজমিনে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 

ফোর্স মোবিলাইজেশন ড্রিলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের ট্রাফিকসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। 

এর আগে, গত রোববার সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এর নির্দেশনায় এবং মৌলভীবাজার  জেলার পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের সমাবেশ ও মোতায়েন করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন জানান, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। মৌলভীবাজার জেলা পুলিশ অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close