রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নিখোঁজের দুই দিন পর শীতলক্ষ্যা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া ইউনিয়নের বলদার ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. নুরুল ইসলাম নাহিদ (রাহিম) (১৩) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড় কাকিয়া গ্রামের বাসিন্দা এবং সিংহশ্রী আলাউদ্দিন খান স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিকাল পর্যন্ত তার খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে সোমবার তার বাবা আবদুস ছালাম কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নাহিদকে শনাক্ত করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে নদীতে ডুবে নাহিদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close