শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
শ্রীপুরে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১১ মে) দিনব্যাপী পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মাওনা শাখার উদ্যােগে অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসাসেবা দেন।

পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হোসাইন এবং হেলথ মনিটরিং অফিসার ডা. মো. লিমন।

ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম সহকারী ম্যানেজার মো. আবু রায়হান। 

এ সময় উপস্থিত ছিলেন মাওনা শাখার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

কেকে/এসএম 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close