শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
লামায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
​লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের ​লামা উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকালে পরিষদ চত্বরে লামা-আলীকদম ফারিয়া এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ​লামা-আলীকদম উপজেলা রিপ্রেজেন্টেটিভ কমিটির সভাপতি মোবাশ্বের হোসেন সুমন।
​
মানববন্ধনে বক্তব্য রাখেন লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটির উপদেষ্টা মাহমুদুল হক, এমএ ইনজামাম ও একলাছুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, এক্সিকিউটিভ সদস্য মো. ওবাইদুল্লাহ ।
 
মানববন্ধনে সংগঠনের অন্য সদস্যসহ প্রায় ৪৫-৫০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন। তারা দেশের উচ্চ শিক্ষিত ও বিশেষায়িত প্রশিক্ষণে প্রশিক্ষিত একটি জনগোষ্ঠী, যারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেন।”

​বক্তারা আরও বলেন, ​“শহর থেকে শুরু করে দুর্গম প্রান্তিক এলাকা পর্যন্ত রোগীর জীবন রক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেন রিপ্রেজেন্টেটিভরাই। রাষ্ট্রীয়ভাবে এই পেশার সঠিক মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে।​ কর্মক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।”

কেকে/এসএম



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close