শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
সাতকানিয়ায় ১০ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনে অবাধে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১১ মে) কেরানীহাট রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কয়েকটি এসি বাসসহ মোট পাঁচটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং পৃথক পাঁচটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। প্রসিকিউটর ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল।

সামছুজ্জামান বলেন, “হাইড্রোলিক হর্ন ব্যবহার করা কোনো যানবাহনই আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ বাসের পাশাপাশি কয়েকটি এসি বাসেও নিষিদ্ধ হর্ন ব্যবহার করতে দেখা গেছে। শব্দদূষণের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

কেকে/এসএম



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close