শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
টঙ্গিবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার জয়ীদের বরণ করলেন ইউএনও
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিযোগিতায় টঙ্গিবাড়ীর বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

রোববার (১০ মে) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউএনও। 

এ সময় তাদের হাতে ফুল তুলে দিয়ে ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন তাহমিনা আক্তার।

তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।” 

তাহমিনা আক্তার আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মো. মোরতেজা এহসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হান্নান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন, টঙ্গিবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গিবাড়ী   নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা   জয়ীদের বরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close