শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শুভ (১৬) নেত্রকোনার মদন থানা এলাকার গোবিন্দশ্রী গ্রামের মো. আমির মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হন।

মঙ্গলবার (১২ মে) ভোরে উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে শুভকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   অটোরিকশাচালক   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close