শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
প্রধানমন্ত্রীর উপদেষ্টা
হামের বিষয় তদন্তে দেশি-বিদেশি বিশেষজ্ঞ কমিটি হবে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও টিকাসংকটের কারণ খতিয়ে দেখতে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন,“হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’’

ডা. জাহেদ বলেন, “হামে এরইমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন হামের টিকার সংকট তৈরি হলো, টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কি না, এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  হাম   তদন্ত   দেশি   বিদেশ   বিশেষজ্ঞ   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close