রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কাপাসিয়ার সাদেক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাদিকুল ইসলাম (সাদেক)।

গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত সদস্য কমিটিতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

সাদিকুল ইসলাম (সাদেক) গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরসিংপুর গ্রামের ইসলাম উদ্দিন ও রমিজা খাতুনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ২০০৮ সালে পড়াশোনার জন্য ঢাকায় আসেন এবং ২০১৪ সাল থেকে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করে আসছেন। বর্তমানে উত্তরা আইন কলেজে এল এল বি (শেষ বর্ষে) পরীক্ষার্থী।

তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক কর্মীর মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষের কল্যাণে কাজ করা। আমি ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই ‘

সাদিকুল ইসলাম আরও বলেন, ‘স্কুল জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত ছিলাম। সেই আদর্শ থেকেই পরবর্তীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই।’

তিনি জানান, তার স্কুলজীবন অনেক কষ্টের মধ্য দিয়ে কেটেছে। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

সাদিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি আন্দোলন-সংগ্রামে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ সংগঠনের সকলকে  ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও দলের প্রয়োজনে এবং দেশের স্বার্থে কাজ করে যাব ইনশাল্লাহ।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close