শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
জাতীয়
ফ্যাসিস্ট আমলে দেশকে আমদানি নির্ভরশীল রাখা হয়েছিলো: জ্বালানি মন্ত্রী
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে দেশকে আমদানি নির্ভরশীল করে তুলেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনির কনফারেন্স রুমে কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য জ্বালানির গুরুত্ব অপরিসীম। তাই দেশীয় সম্পদ আহরণের পাশাপাশি এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।’

এ সময় কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী সরকারের আমলে কখনো একসঙ্গে তিনটি ইউনিট উৎপাদনে চালু ছিল না। তবে বর্তমান সরকারের আমলে ইনশাআল্লাহ সব ইউনিট একসঙ্গে চালুর ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিস্ট আমল   আমদানি নির্ভর   জ্বালানি মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close