রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন রাজনৈতিক বৈষম্যের শিকার না হন : আবু হানিফ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘দেশের কৃষি অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র হাওর অঞ্চলের কৃষকরা অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রকৃত কৃষকদের পাশে দাঁড়ান।’

মঙ্গলবার (১২ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাথিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের হাওর অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি অঞ্চলের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই হাওর অঞ্চল। অতি বৃষ্টির কারণে শুধু কিশোরগঞ্জ নয়, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের হাওরেও ব্যাপক ফসলহানি হয়েছে। এই এলাকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ। ফলে এই প্রাকৃতিক দুর্যোগে তারা চরম সংকটে পড়েছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়।’ তবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন। 

তিনি অভিযোগ করেন যে, বিগত সময়ে বিভিন্ন দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা না পেয়ে রাজনৈতিক নেতা-কর্মীরা সরকারি সুবিধা ভোগ করত।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবু হানিফ বলেন বলেন, ‘রাজনৈতিক নিরপেক্ষতা সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনোভাবেই যেন রাজনৈতিক পরিচয় বা ভিন্ন মতাদর্শ আওয়ামী লীগ, জামায়াত বা অন্য দল বাধা হয়ে না দাঁড়ায়।
প্রকৃত কৃষক চিহ্নিতকরণ কেবল প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকই যেন সরকারি ভর্তুকি ও সুবিধা পায়।’

স্থানীয় প্রশাসনকে (ডিসি, ইউএনও) এ বিষয়ে অবগত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাবে কোনো কৃষক যেন বঞ্চিত না হয় সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close