শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত কর্মীর মৃত্যু
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়াজী নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর মিয়াজী জোরপুনি গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে আলমগীর নিজ খামারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হন।

নিহতের বাবা আলী মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close