শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে হোসাইন নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল নয়টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়ার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসাইন ওই গ্রামের মো. মাসুদ হোসেনের ছেলে। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে প্রতিবেশী ছোট ছেলেমেয়েরা লিচু খেয়ে লিচুর বিচি ফেলে রাখে। এরপর অসাবধানতাবশত শিশু হোসাইন একটি লিচুর বিচি খেয়ে ফেলে। এ সময় বিচি তার শ্বাসনালিতে আটকে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরাফাত ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close